১. মার্কেট অর্ডার: বর্তমান বাজারদর অনুযায়ী দ্রুত কেনা-বেচা।
বর্তমান সেরা দামে অবিলম্বে আর্থিক সম্পদ কেনা বা বিক্রি করা হয়। এটি অর্ডার বুকের লিমিট অর্ডারের দামের ভিত্তিতে সম্পাদিত হয়, অর্থাৎ লেনদেনের দাম ১০০% নিশ্চিতভাবে জানা যায় না। আপনি যে দাম পান তা প্রত্যাশিত দামের থেকে ভিন্ন হলে স্লিপেজ হতে পারে।
※মার্কেট অর্ডারের প্রধান সুবিধা হলো এটি সহজ, তাৎক্ষণিক ও কার্যকর এবং অধিকাংশ পরিস্থিতিতে লেনদেন সম্পন্ন করতে পারে।
※মার্কেট অর্ডারে স্লিপেজের ঝুঁকি থাকে এবং আপনাকে নিজে অর্ডার দিতে হয়।
২. লিমিট অর্ডার: নির্দিষ্ট দামে বা তার চেয়ে ভালো দামে অর্ডার দেওয়া।
দাম আপনার নির্ধারিত লিমিটের সমান বা কম হলে লিমিট বাই অর্ডার সম্পাদিত হবে; দাম আপনার নির্ধারিত লিমিটের সমান বা বেশি হলে লিমিট সেল অর্ডার সম্পাদিত হবে।
লিমিট অর্ডারে অর্ডারের দাম আপনি নির্ধারণ করেন। বাজারদর আপনার নির্ধারিত লিমিটে পৌঁছালেই কেবল লেনদেন সম্পাদিত হবে। তাই, বর্তমান বাজারদরের চেয়ে কম দামে কেনা বা বর্তমান বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি করার জন্য আপনি লিমিট অর্ডার ব্যবহার করতে পারেন।
※বর্তমান দামে অবিলম্বে সম্পাদিত মার্কেট অর্ডারের বিপরীতে, লিমিট অর্ডার আপনাকে সম্পাদনের দামের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ দেয়।
※লিমিট অর্ডার স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হওয়ায়, আপনাকে ২৪/৭ সারাক্ষণ বাজার পর্যবেক্ষণ করতে হয় না এবং কেনা-বেচার সুযোগ হাতছাড়া হওয়ার চিন্তাও করতে হয় না; তবে আপনার লিমিট অর্ডার যে অবশ্যই সম্পাদিত হবে, তার নিশ্চয়তা নেই।
※বাজারদর কখনও আপনার নির্ধারিত লিমিটে না পৌঁছালে, আপনার লেনদেন অর্ডার বুকে অসম্পাদিত অবস্থায় থাকবে।